রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯ টায় শহরের রিজার্ভমুখ এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
নিহতের নাম মুক্তা বড়ুয়া। সে শহরের বিডিআর রোডের বাসিন্দা অভিজিত বড়ুয়ার স্ত্রী।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, একদিন আগে অভিজিত বড়ুয়া কোতয়ালী থানায় তার স্ত্রী মুক্তা বড়ুয়া নিখোঁজের একটি জিডি করেন। রোববার সকালে স্থানীয়রা রিজার্ভ মুখ এলাকায় একটি লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের স্বামী অভিজিত বড়ুয়া লাশটি সনাক্ত করেন। এ বিষয়ে আইনগত বিষয়টি খতিয়ে দেখতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা গেল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকেদাকে স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করে সন্ধান পাননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

