‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার বাদ আছর ঈদগাঁও বাস স্টেশনে আমার দেশ পাঠকমেলা ও উপজেলা ইমাম সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের সম্পাদকসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

আমার দেশ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি আনোয়ার হোছাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, ইমাম সমিতি সভাপতি মৌলানা এনামুল হক ইসলামাবাদী, সহ-সভাপতি মৌলানা মমতাজ আহমদ, উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট এসকে ফারুকী, অ্যাডভোকেট মোবারক সাঈদ, তারেকুর রহমান, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এন আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রুবেল মাহমুদ, ঈদগাঁও মানবিক কল্যাণ ফাউন্ডেশন আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মনছুর আলম, ইমাম সমিতি সহ-সভাপতি মাওলানা ওয়াক্কাস ও মাওলানা ফরিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, ডেন্টিস্ট তারেক, ইন্স্যুরেন্স কর্মকর্তা নাছির মিয়া, জুলাই বিপ্লব যোদ্ধা নওশাদ মোহাম্মদ ফারুক, গণমাধ্যমকর্মী আলা উদ্দিন, আজিজুর রহমান রাজু, সেলিম আহমদ, আবু বকর ছিদ্দিক, ফাহিম ইসতিয়াক হাদি ও প্রবাসী রফিকুল ইসলাম এবং মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...