কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গোলাগুলিতে যুবক নিহতের ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মোতালেব ও জুনায়েদ।
রোববার নিহত যুবক রফিকের বাবা শামসু আলম বাদি হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে শনিবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত হন রফিক।
বিজ্ঞাপন
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতে রফিকে গুলি চালিয়ে হত্যার ঘটনায় রোববার ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

