আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ‎

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ‎

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় যুবদল নেতা ও স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন মিশোরী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়োতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী।

‎একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

‎বেলাল হোসেন মিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল। ঘটনার পর রায়পুর মেইন সড়কজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...