কুমিল্লায় চার বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লায় চার বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর ১টায় কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া।

লাকসাম স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। নাওটি স্টেশন পার হওয়ার পরই ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্রেনে থাকা যাত্রী জামাল হোসেন বলেন, ‘আমরা ট্রেনের সামনের দিকে ছিলাম। হঠাৎ করেই ট্রেন থেমে যায় এবং কয়েকটি বগি কাত হয়ে পড়ে।’

জানা গেছে, এ ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন