চাঁদা না দেয়ায় ছুরিকাঘাতে একজনকে হত্যা

চাঁদা না দেয়ায় ছুরিকাঘাতে একজনকে হত্যা

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় চাঁদা না দেয়ায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৩৪) নামে এক গ্যারেজ মালিককে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার রাতে বলাকা আবাসিক এলাকার বিপরীতে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। স্থানীয়ভাবে তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

শাহজাহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া মো. আকবর নামে গ্যারেজের এক কর্মচারী বলেন, গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি অস্বীকার করলে বায়েজিদ-কালামসহ কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদা দাবি কেন্দ্রিক এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন