আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম-৪ আসন

ধানের শীষের প্রচারে নামলেন বিএসবিএর সভাপতি

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

ধানের শীষের প্রচারে নামলেন বিএসবিএর সভাপতি

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নির্বাচনি মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার ক্রমেই বেগবান হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনঅধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যয়ে বিএনপির প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরীর সমর্থনে সরাসরি মাঠে নেমেছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

শনিবার সকাল ১১টায় তিনি সীতাকুণ্ড পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের ভোলাগিরি আশ্রম, নিজ তালুক, ভূঁইয়া পাড়া ও সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি গ্রামবাসী, দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক আসলাম চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রচারকালে আমজাদ হোসেন চৌধুরী বলেন, সীতাকুণ্ডের টেকসই উন্নয়ন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান রক্ষায় সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি বলেন, অধ্যাপক আসলাম চৌধুরী একজন শিক্ষিত, অভিজ্ঞ ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতা। নির্বাচিত হলে তিনি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সক্ষম হবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...