রাশেদা বেগম হিরা এমপি

অতিষ্ঠ হয়ে দেশের মানুষ গণতন্ত্র হত্যাকারী হাসিনাকে বিতাড়িত করেছে

অতিষ্ঠ হয়ে দেশের মানুষ গণতন্ত্র হত্যাকারী হাসিনাকে বিতাড়িত করেছে
ছবি: আমার দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরা এমপি বলেছেন, আ,লীগ আমাদের বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতকে নষ্ট করে দিয়েছে। অর্থনীতির কাঠামো ধ্বংস করে দিয়েছে। ভিন দেশের স্বার্থরক্ষা করতে গিয়ে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। বিগত ১৭ বছর একটি পরিবারের লোভের কারণে দেশের মানুষ মানসিকভাবে নির্যাতিত হয়েছে।

জোর যার মুল্লুক তার- এটাই ছিল তাদের চরিত্র। তাদের নির্যাতনে আমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি নাই। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যেন আমরা তাদের শাসন ও শোষণ বুঝতে না পারি। যাতে আমাদের ভয় দেখালে ভয়ে ধমে যাই।

বিজ্ঞাপন

এক কথায়, নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ গণতন্ত্র হত্যাকারী হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইছহাক বেপারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএ্ইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন