বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীতে পুকুরে ডুবে জাকিয়া তাবাচ্ছুম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল আড়াইটার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জাকিয়া তাবাচ্ছুম শেখেরখীল ইউনিয়নের মোহাব্বত আলীপাড়ার মাওলানা জসিম উদ্দিনের কন্যা।

পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় বাড়ির সঙ্গে লাগোয়া পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে তাবাচ্ছুম মারা যায় ।

শিশুটির চাচা আয়াত উল্লাহ হুমায়ুন জানান, অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চাম্বল এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন