সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে টানা ছয় দিন ধরে বন্ধ রয়েছে ট্রলার চলাচল। ফলে দেশের একমাত্র প্রবালদ্বীপে স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরাও।

বিজ্ঞাপন

সেন্টমার্টিনের সমাজকর্মী এম নুর মোহাম্মদ বলেন, সেন্টমার্টিন নৌপথে বোট চলাচল বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে বৈরী আবহাওয়ার কারণে ট্রলার চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থা আরো কয়েক দিন চলতে থাকলে দ্বীপে চরম খাদ্য সংকট দেখা দিতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...