আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুমড়েমুচড়ে একই পরিবারের পাঁচজন আহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুমড়েমুচড়ে একই পরিবারের পাঁচজন আহত

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট দুমড়েমুচড়ে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে চান্দিনা কোরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় চাকা বিস্ফোরিত হয়ে রাস্তার বাম পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা মোস্তফা (৭০), পিতা-মৃত আবিদুর রহমান এবং তার স্ত্রী সেলিনা (৬০), উভয়ই ফেনী জেলার পশ্চিম শীলুয়া এলাকার বাসিন্দা, তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিব সাহা বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...