সীতাকুণ্ডে জামায়াত নেতাদের সঙ্গে আওয়ামী দোসর সাংবাদিকদের বৈঠক

সীতাকুণ্ডে জামায়াত নেতাদের সঙ্গে আওয়ামী দোসর সাংবাদিকদের বৈঠক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী দোসর সাংবাদিকরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে উঠছে এসব দোসররা।

খুনি হাসিনার এই দোসর সাংবাদিকরা কখনও সাংবাদিক, কখনও সমাজকর্মী আবার কখনও ব্যবসায়ী ও নানা ছদ্মবেশে উপজেলা পরিষদ, থানায় ও ভূমি অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িতে বাড়িতেও ধরনা দিচ্ছে। আওয়ামী দোসর সাংবাদিকদের দৌরাত্ম্য ও দাপট দেখে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিকেরা চরম ক্ষুব্ধ।

বিজ্ঞাপন

সর্বশেষ গত বৃহস্পতিবার সীতাকুণ্ড পৌর সদরে জামায়াতের কার্যালয়ে আওয়ামী দোসর সাংবাদিকরা জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক এমপি এস এম আল মামুনের নির্বাচনী উপদেষ্টা সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী ও লিটন কুমার চৌধুরী, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন অনিক, ইকবাল হোসেন রুবেল, নির্দেশ বড়ুয়া, সবুজ শর্মা শাকিল ও সঞ্জয় চৌধুরী আওয়ামী দোসর সাংবাদিকরা নিষিদ্ধ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের দায়িত্বে রয়েছেন।

280

জামায়াতের কার্যালয়ে আওয়ামী দোসর সাংবাদিকদের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন আমার দেশকে বলেন, আমরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি। সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগের পদধারী সাংবাদিক রয়েছে এটা আমাদের জানা ছিল না। তিনি জানান, আওয়ামী লীগের পদধারী সাংবাদিকদের আইনের আওতায় আনতে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

অপরদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, আওয়ামী দোসর সাংবাদিক সেকান্দর হোসেন দৈনিক দিনকাল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল।

তিনি আরও বলেন সৈয়দ ফুরকান আবু সীতাকুণ্ড উপজেলা পরিষদের একটি মিটিংয়ে প্রকাশ্যে মাইকে তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দিয়েছিল। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এসব আওয়ামী দোসর সাংবাদিকরা কোন শক্তি বলে ও কাদের ছত্র-ছায়ায় প্রেসক্লাব পুনরায় দখলের সাহস দেখাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন