আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো আ. লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো আ. লীগ নেতা আটক

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করছে সেনাবাহিনী। সেই সময় ছাত্র-জনতার ওপর পুলিশ লাইন, আলেখারচর এলাকাতে গুলি চালান আটক হুমায়ন কবির।

বুধবার ভোরে ২৩ বীর সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে নগরীর ১৫ নং ওয়ার্ড মৌলভীপাড়া (বজ্রপুর) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকের বিষয়ে ২৩ বীর ক্যাপ্টেন সাদমান বলেন, সেনাবাহিনীর কার্যক্রম দেশের আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আওয়ামী লীগ নেতার বাড়ি তল্লাশি করে চটের বস্তার ভেতর লুকানো অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা খুঁজে পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক হুমায়ন কবিরকে দ্রুত কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী হুমায়ুন কবির কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের ঘনিষ্ঠ সহযোগী বলে জানান ক্যাপ্টেন সাদমান। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন