সীতাকুণ্ডে জামায়াত নেতার ইন্তেকালে আসলাম চৌধুরীর শোক

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে জামায়াত নেতার ইন্তেকালে আসলাম চৌধুরীর শোক

চট্টগ্রামে সীতাকুণ্ড জামায়াত আমির মাওলানা মো. মিজানুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন অধ্যাপক আসলাম চৌধুরী এমপি।

বিজ্ঞাপন

শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা মিজানুর রহমান ছিলেন একজন সজ্জন, আদর্শনিষ্ঠ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেছেন। তার মৃত্যু সীতাকুণ্ডের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আসলাম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট তাকে জান্নাতুল ফেরদাউস দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

এদিকে প্রবীণ এই আলেম ও শিক্ষকের মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মো. মোরসালিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব সোলাইমান মেহেদী হাসান গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার রাত ৩টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা মিজানুর রহমান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন