সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ২৮ সেপ্টেম্বর সশস্ত্র সন্ত্রাসীদের লাগানো আগুনে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন এবং মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও তিনি জানান, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া কর্তৃক আরও ২০ লাখ টাকার অনুদান শিগগিরই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
তিনি সবাইকে রামসু বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ করেন।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে রিজিয়ন কমান্ডার আশ্বাস দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

