লক্ষ্মীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে খবর কাগজের প্রতিনিধিসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে

তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ।

গ্রেফতাররা হলেন- জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মন্দার বাড়ির হারুনুর রশিদ খোকার ছেলে তারেক আজিজ, একই ইউনিয়নের কংশ নারায়নপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আরিয়ান হোসেন সৌরভ, গনেশ শ্যামপুর গ্রামের নুরনবী ওরফে আবদুল্লাহর ছেলে জাহিদ হাসান আলামিন।

ওসি কায়সার বলেন, মঙ্গলবার রাতে মামলাটি করেন খবরের কাগজের জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম। এর মধ্যে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেফতাররা এজাহারভুক্ত। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন