আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুবদল নেতা পরিচয়ে

রামগঞ্জে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ
ছবি: আমার দেশ

‎লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা পরিচয় দিয়ে সরকারি খালে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে ।

জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের গৌরের বাড়ির বিল্লাল হোসেন (৩৮) নামের এক চা দোকানদার নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করছেন ।

বিজ্ঞাপন

রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের কাটাখালী নামক স্থানে দীর্ঘ এক মাস ওই ভবনের কাজ চলমান থাকলেও তা বন্ধের জন্য নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। এলাকাবাসী জানায়, বিল্লাল হোসেন ব্রহ্মপাড়া মোড়ের একজন চা দোকানদার হলেও নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দলের প্রভাব খাটিয়ে প্রায় একমাস যাবৎ এই ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে বিল্লাল হোসেন জানান, রামগঞ্জ-হাজীগঞ্জের খালগুলোর বেশির ভাগ সরকারি সম্পত্তি দখল হয়ে গেছে। প্রভাবশালী ব্যক্তিরা এই খাল দখল করে ইমারত নির্মাণ ও দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছে।

এরই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে আমিও পাকা ভবন নির্মাণ করছি । কাজ শুরুর পর্যায়ে অনেকে এসেছেন। তাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কাজ বন্ধ করতে বলেননি।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, ‘কাটাখালীতে সরকারি সম্পত্তি দখলের সংবাদ পেয়েছি। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন