লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম উমেন কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চুনতি বাজারের ইঞ্জিনিয়ার টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ইম্পেরিয়াল পরিবহনের সঙ্গে পূরবী পরিবহন বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েজন আহত হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আহতের মধ্যে সুমাইয়ার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। লাশ ও দুর্ঘটনাকবলিত বাস থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন