সংরক্ষিত নারী আসনের এমপি শামছুন্নাহার বেগম বলেছেন, নারীদেরকে শুধু পরিবার নয়, সমাজ ও রাষ্ট্র গঠনের দায়িত্বও নিতে হবে। শিক্ষিত, সচেতন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নারী সমাজ গঠনের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। দেশের উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার মিরসরাই উপজেলা অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে জামায়াতের মহিলা বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা মহিলা বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক সেক্রেটারি শিল্পী শিমুর সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি তানজিনা আক্তার লিপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে বিশ্বাস করে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে । এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শুরা সদস্য বিলকিস আরা আরজু, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি লুৎফুর নাহার।
শেষে উপজেলা মহিলা বিভাগের সহ-সেক্রেটারি লতিফা বেগম মুন্নি সমাপনী বক্তব্য প্রদান করেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

