ফেনীতে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনীতে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষকের সর্বনিম্ন শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর শিক্ষার্থীরা। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী মুশফিকা তাসফি, জেলা সেচ্ছাসেবক পরিবারের প্রতিনিধি ওসমান গনী রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ, আবদুল আজিজ,কাজী আল আমিন জাতীয় নাগরিক পার্টির সদস্য আজিজুর রহমান রেজভী প্রমুখ।

উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও ফেনী ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন