টেকনাফ-কক্সবাজার সড়কে দিনদুপুরে ৬০ লাখ টাকা লুট

টেকনাফ-কক্সবাজার সড়কে দিনদুপুরে ৬০ লাখ টাকা লুট

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরসংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর সেতুর পাশে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকার সশস্ত্র ডাকাতদল মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে কয়েকটি যানবাহনের গতিরোধ করে ডাকাতি চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে এক যাত্রী আহত হন।

তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় এবং ডাকাতির ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনার পরপরই পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, টেকনাফ থেকে হ্নীলা-হোয়াইক্যংগামী ‘পালকী’ নামের একটি বাসে থাকা বিকাশ কোম্পানির তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভকে (এসআর) লক্ষ্য করে ডাকাতরা হামলা চালায়। তাদের কাছে বিকাশের ব্যবসায়িক লেনদেনের প্রায় ৬০ লাখ টাকা ছিল বলে জানা গেছে। ডাকাতদল ওই টাকা লুট করে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

তবে ৬০ লাখ টাকা লুটের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

দিনদুপুরে ব্যস্ত মহাসড়কে এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন