আন্তর্জাতিক নারী দিবসে ফেনীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ নারীকে এ মেশিন বিতরণ করা হয়।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিস ফাতেমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুরুল আহসান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার।
স্থানীয় মহিলা সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর মো.আবদুর রবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সবুজ বাংলা নির্বাহী পরিচালক এডাব ফেনী জেলা শাখার সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেল ও মিতালী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী লুৎফুন নাহার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও নারী উদ্যোক্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

