বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, দুর্নীতি মুক্ত সিটি করপোরেশন করব, এটা আমার প্রথম দিনেরই ঘোষণা। গতকাল কী হয়েছে আমি জানতে চাই না। তবে আগামীকাল গতকালের ঘটনা এক হবে না। সকলের মতামতের ভিত্তিতে আমরা সিটি করপোরেশনকে নতুন করে সাজানো হবে। বরিশাল সিটি কর্পোরেশনের দুর্নীতি ও অনিমমের অভিযোগ আর শুনতে চাই না। দুনীতিমুক্ত সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ। রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বিসিসি প্রশাসক শিরীন আরো বলেন, বরিশাল প্রেসক্লাবের উন্নয়ন হয়েছে বিএনপির হাত ধরেই। সাবেক প্রধথানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশাল প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এছাড়া প্রেসক্লাবের উন্নয়নে সাবেক মেয়র আহসান হাকবব কামাল ও বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অবদান রয়েছে।
তিনি বলেন, এটি শুধু সাংবাদিকদের প্রেস ক্লাব নয়, আমাদের সবার প্রেসক্লাব। বিসিবির প্রশাসক হিসেবে যতটুকু সম্ভব প্রেসক্লাবের উন্নয়নে কাজ করবেন। এসময় শিরিন আরও বলেন, সাংবাদিকরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করেছে এবং করে যাচ্ছে। এ সময় নগরীর উন্নয়নে সাংবাদিকরা যেন তার পাশে থেকে সহযোগী করেন সেই আশা ব্যক্ত করেন তিনি।
সভায় বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, অরুপ তালুকদার, নাছিমুল আলম, মুরাদ আহম্মেদ, গোপাল সরকার,কাজি মিরাজসহ টেলিভিশন, পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে নগর নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভা করেন। প্রধান অতিথির বক্তৃতায় শিরীন বলেন, বরিশাল নগরীর সকল শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে নগরীকে আধুনিক নগরীতে রুপান্তর করা হবে। এ সময় তিনি প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা চান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

