জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে কুমিল্লার চৌদ্দগ্রামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান।
জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রোটা. সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল উদ্দিন মজুমদারের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির কাজী শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম রকি, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আবদুল মমিন ভেন্ডার, জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাছুম, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী রিয়াদ, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আকবর হোসেন, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল ওহাব, ব্যাংকার মহিউদ্দিন সপু, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

