উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ৮-এপিবিএন।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে উখিয়ার বালুখালী ১১নং ক্যাম্পের সি/১০ ব্লকের ময়নারঘোনা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ (৩০) রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের পুত্র।

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শরীফ পুরাতন মাদক কারবারি। সে মিয়ানমারের ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠিয়ে থাকেন।

৮ এপিবিএনের ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের পরিদর্শক শেখ তাসমীম আলম জানান, শুক্রবার রাতে আমাদের কাছে সংবাদ আসে কিছু ইয়াবা পাচার হওয়ার সম্ভাবনা আছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, ক্যাম্পের এক রোহিঙ্গা যুবককে দেড় হাজার ইয়াবাসহ এপিবিএন পুলিশ থানায় হস্তান্তর করেছে। তাকে মাদক আইনে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন