চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার আসামি উগ্র ধর্মীয় সংগঠন ইসকনের ১১ সদস্যদেরকে অন্য একটি মামলায় শ্যোন এরেস্টের দেখানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে তুলে পুলিশের কাজে বাধা ও ভাংচুরের আলাদা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ।
শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তাদেরকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেয়। এরা সবাই আইনজীবী সাইফুল ইসলাম খুনের মামলার এজাহারভুক্ত আসামি।
গত ২৬ জানুয়ারি বিকেলে তাদেরকে সেবক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন রাতেই আইনজীবী আলিফ খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীরা হলেন- প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ,(২৪) রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।
গত ২৬ নভেম্বর ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাদের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় তাণ্ডব চালায় ইসকন সদস্যারা। একপর্যায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

