কক্সবাজারের চকরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেলের গুলি, একটি তরবারি, ধারালো দা ও কিরিচ উদ্ধার করা হয়।
বুধবার ভোররাতে উপজেলার চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী আঞ্চলিক সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাদের আটক করে। আটকরা হলেন- তায়েফুল ইসলাম (২২), মো.জসিম উদ্দিন (৩৪) ও ইসমাইল হোসেন টিপু (৩৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে গুলি ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির পস্ততিকালে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার পাঙ্গাসী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটকরা হলো- সজিব হোসেন (২২) ও মন্সুর হোসেন (৫৫)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

