ফেনীতে উত্তোলিত বালু জব্দ, ৩০টি মেশিন অকেজো

ফেনীতে উত্তোলিত বালু জব্দ, ৩০টি মেশিন অকেজো

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ৩০টি মেশিন অকেজো ও দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বিকালে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলা, প‌রিবেশ বিপর্যয়, ফস‌লি জ‌মি ধ্বংস, সাধারণ মানুষের বস‌তি নদীগর্ভে বিলীন করাসহ রাস্তাঘাট নষ্ট করার অভিযোগে এ অভিযান পরিচালনা করেন জেলার ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ইসমাইল হোসেন 'দৈনিক আমার দেশ'কে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন