আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশ সকল অন্যায়কে কলমের মাধ্যমে তুলে ধরে অতি কম সময়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিভিন্ন দুর্নীতির খবর আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ায় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। আমরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। যদি অতিদ্রুত মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে পাঠক মেলার পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আমার দেশ দেবিদ্বার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- আমার দেশ কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বাসার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির মহিলাদের সভাপতি সুফিয়া বেগম, জামায়াতে ইসলাম কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা সাবেক সমন্বয়ক কাজী নাসির উদ্দীন, দৈনিক বাংলা বাজার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক নয়াদিগন্ত দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, চ্যানেল এস টিভি দেবিদ্বার প্রতিনিধি আরিফুর ইসলাম, দৈনিক স্বদেশ প্রতিনিধি শাহজালাল, ডাক প্রতিদিন দেবিদ্বার প্রতিনিধি আনোয়ার হোসাইন, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক হাসান ,এশিয়ান টিভি দেবিদ্বার প্রতিনিধি নেছার আহমেদ, আমার শহর দেবিদ্বার প্রতিনিধি আঃ আলিম, জাগরণী টিভির দেবিদ্বার প্রতিনিধি সাইফুল ইসলাম, দেবিদ্বার টুয়েন্টি বার্তা রাসেল সরকার, বাংলা ৭১ টিভি দেবিদ্বার প্রতিনিধি পারভেজ সরকার, মির্জা সাগর, দেবিদ্বার পৌর জিয়া মঞ্চ আহ্বায়ক আবু সাঈদ মোল্লা, পৌর বিএনপি নেতা মোস্তফা কামাল, পৌর মহিলাদল নেত্রী শরিফা বেগম, হাবিবা ইসলাম,জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, পৌর আমির ফেরদৌস আহমেদ, উপজেলা সহ সেক্রেটারি শরিফ সরকার, পৌর সহকারী সেক্রেটারি মোঃ বিল্লাল হোসেন, আমির ৯ নং গুনাইঘর ইউনিয়ন মো. জসিম উদ্দিন পাঠান, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ এর সভাপতি মো. জহিরুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

