জমি বিরোধের জেরে তর্ক, কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

জমি বিরোধের জেরে তর্ক, কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত মো. হানিফ (৬২) ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের গোয়ালঘরের কাছে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী বারেকের সঙ্গে হানিফের তর্ক হয়। একপর্যায়ে বারেক এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন