কুমিল্লার চৌদ্দগ্রামের ভারত সীমান্ত থেকে ৩৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
জানা গেছে, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত পৌনে বারটায় আমানগন্ডা বিওপি’র টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য তেত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা।
বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

