টেকনাফে আড়াই মণের অজগর বনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে আড়াই মণের অজগর বনে অবমুক্ত

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে গলায় রশি বাঁধা আড়াই মণের অজগর উদ্ধার করা হয়েছে। লম্বায় ১৫ ফুটের অজগরটি রোববার রাত ৮টার দিকে পাহাড়ের খাদ থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি শিলখালী রেঞ্জ অফিসের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, উত্তর শিলখালী পাহাড়ের পাদদেশের একদল রোহিঙ্গা শ্রমীক ছনখলায় কাজ করতে গিয়ে লোভে পড়ে সাপটি ধরে নিয়ে এসে গালায় রশি দিয়ে বাঁশের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগ ও পরিবেশকর্মীদের সহযোগিতায় সাপটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।

পরিবেশকর্মী আমির মোহাম্মদ শাহজাহান বলেন, সাপটি নিরাপত্তার সহিত সুকৌশলে কোন ধরনের ক্ষতিসাধন ছাড়াই ধৃত করে বস্তায় ভরে বন বিভাগের সহযোগিতায় গভীর বনে অবমুক্ত করা হয়।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে অজগরটি বাহারছড়ার জাহাজপুরা গভীর ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন