কুতুব‌দিয়ায় বিএন‌পি এম‌পির প্রণোদনা পেলেন যুবলীগ নেতা

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

কুতুব‌দিয়ায় বিএন‌পি এম‌পির প্রণোদনা পেলেন যুবলীগ নেতা
যুবলীগ নেতা আবু ওমর। ছবি: আমার দেশ

কক্সবাজার-২ (কুতুব‌দিয়া-ম‌হেশখালী) আসনের এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফ‌রিদের ঐচ্ছিক বরাদ্দের প্রণোদনা পেলেন যুবলীগ নেতা আবু ওমর। তিনি কুতুব‌দিয়া দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দুই উপজেলার ৫৭ জন সু‌বিধাভোগী নেতাকর্মীর তা‌লিকায় কুতুব‌দিয়া অংশে পেয়েছে ২০ জন।

দ‌ক্ষি‌ন ধুরুং ইউ‌নিয়ন যুবদলের সভাপ‌তি এহসানুল হক রুবেল বলেন, দলীয় এম‌পির ব্যক্তিগত তহ‌বিল থে‌কে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। তা‌লিকায় দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু ওমরের নাম দেখে বিএন‌পি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। দলীয় নির্যা‌তিত নেতাকর্মীদের ব‌ঞ্চি‌ত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম কীভাবে আসে, তারা কিছুই জানেন না ।

বিজ্ঞাপন

কৈয়ার‌বিল ই‌উ‌নিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাসান, উপজেলা বিএন‌পির সদস্যস‌চিব এম এ ছালাম কুতুবী জানান, এম‌পির ঐ‌চ্ছিক বরাদ্দের তা‌লিকা কে করেছে, কাদের প্রণোদনায় নাম আছে তারা কিছুই জানেন না। দলের নির্যা‌তিত মামলার শিকার শত শত কর্মীকে বাদ দিয়ে যুবলীগ নেতার নাম দেখে তারা ক্ষুব্ধ বলেও জানান ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন