কুমিল্লায় জুলাই সনদ বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় জুলাই সনদ বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

কুমিল্লা সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় যুবদলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এ লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক আনোয়ার ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ বিভিন্ন শাখা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আনোয়ারুল হক বলেন, আমাদের নেতা তারেক রহমান কথা রাখে। তিনি কখনো কথার বরখেলাপ করেন না। জুলাই সনদ বাস্তবায়নেও তিনি বদ্ধপরিকর। কিন্ত দুইটি দলের সদস্যরা বিএনপির নামে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। তারা বলতেছে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে। এটি সম্পূর্ণ মিথ্যা একটি তথ্য। আমরা বিএনপি সবসময় জনগনের পক্ষে কথা বলি।

তিনি আরো বলেন, দুটি দল চাচ্ছে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হোক, যা জনগণের বিপক্ষে। আমরা চাই উচ্চ কক্ষ গঠিত হবে জনগনের সংসদ সদস্যের অনুপাতে। আরেকটি বিষয় নিয়েও তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা বলছে সংরক্ষিত নারী আসন বাড়াতে, কিন্ত তাদের সেই যোগ্য নারী নেতৃত্বই নাই।

আনোয়ারুল হক আরো বলেন, জুলাই সনদ অনুযায়ী আমার নেতা তারেক রহমান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিতে চেয়েছেন। কিন্ত বিরোধী দল এখনো তাদের থেকে ডেপুটি স্পিকার দেয়নি। আমার নেতা এখনো তাদেরকে সেই সুযোগ দিয়ে রাখছেন।

এছাড়াও বুধবার সকালে কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করে ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন