আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীর ফুলগাজীতে বাসের নিচে পড়ে স্কুলছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

ফেনীর ফুলগাজীতে বাসের নিচে পড়ে স্কুলছাত্র নিহত

ফেনীর ফুলগাজীতে বাসের নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত তাসিন উদ্দিন (১৪) ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে সদর ইউনিয়নের বাসুরা গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে। কিসমত বিজয়পুরে মামাবাড়িতে থেকে পড়াশোনা করতো তাসিন উদ্দিন।

সহপাঠীরা জানান, সকাল ১০টায় প্রাইভেট পড়া শেষে সাইকেলে বাড়িতে রওনা হলে পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন পথচারী আহত হয়েছেন। তাদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...