চাঁদপুরে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে কোম্পানির চর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার নুর ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, বিকেলে কয়েকজনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামেন সোহাগ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে সোহাগ গুরুতর আহত হন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরিফ আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

