আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির হামলার প্রতিবাদে সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

বিএনপির হামলার প্রতিবাদে সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ছাত্রশিবির সভাপতির ওপর বিএনপি নেতার হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সন্দ্বীপের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

মিছিলে উপজেলা শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন সিকদার।

সমাবেশে আলাউদ্দীন সিকদার বলেন, শান্ত সন্দ্বীপে যারা রাজনৈতিক আধিপত্য কায়েমের চেষ্টা করছেন এবং ভিন্নমতের কর্মীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালাচ্ছেন, তাদের পরিণতি ভালো হবে না। অবিলম্বে সকল হামলাকারীকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য যে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শবে বরাতের নামাজ শেষে সন্তোষপুর ৯নং ওয়ার্ডে ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি ইকরামুল হায়দার নাবিল ও তার সঙ্গীদের ওপর হামলা চালায় ইউনিয়ন বিএনপি সভাপতি শাহদাত হোসেনের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী। তর্কের একপর্যায়ে নাবিলসহ তিনজনকে পিটিয়ে জখম করা হয়। পরে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে ১নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সন্দ্বীপ থানায় মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...