কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. খায়রুল আলম।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

