কুমিল্লায় বিয়ের প্রলোভনে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে দুই বছর ধরে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত ছেলে ও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন সোয়াদুর রহমান সিয়াম এবং তার মা তানিয়া আক্তার মনি । তাদের বাড়ি কুমিল্লা নগরীর চকবাজার শাপলা চত্বর এলাকায়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সিয়ামের বাড়ি কুমিল্লা নগরীর চকবাজারের শাপলা মার্কেট এলাকায় । ওই বাড়িতে দুই বছর ভাড়া ছিল ভুক্তভোগীর পরিবার। বাড়িতে ভাড়া থাকার কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।
ভুক্তভোগী জানায়, তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে সিয়াম । ধর্ষণের ভিডিও করে রাখা হয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করে সে ।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ জুন সিয়াম ভুক্তভোগীর পেটের বাচ্চা নষ্ট করার জন্য হুমকি-ধমকি দিতে থাকে । একপর্যায়ে জোর করে ওষুধ খাইয়ে পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে ফেলে । এরপর গত বুধবার ভুক্তভোগীর মা সিয়াম, তার মা তানিয়া এবং বোন মাইশার নামে মামলা করেন।
মামলার পর সিয়াম ও তার মাকে গ্রেপ্তার করে চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন।
ভুক্তভোগীর মা জানান, তার মেয়ের অবস্থা খুবই খারাপ ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মা ও ছেলেকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

