মাংস কম দেওয়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৩

মাংস কম দেওয়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদেরকে ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় মাংস কম দেওয়া নিয়ে কয়েকজন অতিথির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন