নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত আগুনের অভিযোগ

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত আগুনের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলার মান্নান নগর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মান্নান নগর বাজারে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মান্নান নগর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘণ্টা ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। মানব বন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

মানব বন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর নবী বাবুল, বাজার ব্যবসায়ী ডা: গোলাপ রহমান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. ওমর ফারুক, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ইউছুফ, নুর আলম সওদাগর, মো. রাশেদ রেজা সেলিম, সমাজ সেবক কামরুল হাসান রাজু, মো. শামিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

010101

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বক্তাগণ অভিযোগ করেন গত শনিবার দিবাগত রাত ১টার দিকে মান্নান নগর বাজারে হোরনের "চা" দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর পূর্বে গেল বছরও হোরনের চা দোকান থেকে এই বাজারে অগ্নিকাণ্ড হয়। ওই সময় ১৮টি দোকান বশ্মিভূত হয়েছে। ওই সময় ক্ষতিগ্রস্ত ও বাজারের ব্যবসায়ী কমিটি তাকে নিষেধ করেছে, এখানে চা দোকান না করে অন্য ব্যবসা করতে। হোরন কিছুদিন চা দোকান বন্ধ রাখে। পরবর্তীতে প্রভাব খাটিয়ে সে আবার চা দোকান চালু করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ হোরন পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে এ ব্যবসায়ীদের ক্ষতি সাধন করেছে। ক্ষতিগ্রস্তরা হোরন থেকে এ ক্ষতিপূরণ দাবি করে এবং একই সময় প্রশাসন বিত্তবানদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

প্রসঙ্গত: গত শনিবার ২২ মার্চ দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দু’টি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন