চায়ের দোকানে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ জুয়ারি

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

চায়ের দোকানে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ জুয়ারি

নোয়াখালীর চাটখিলে চায়ের দোকান থেকে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের চাটখিল ও রামগঞ্জ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—পরকোট গ্রামের মো. সোহেল হোসেন (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), ইকবাল হোসেন (৪৫), টিপু সুলতান (৪০) ও রামগঞ্জের আব্দুস ছাত্তার (৩৬)।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, জুয়ারিদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...