ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। শনিবার ভোরে রায়পুর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চালক।

বিজ্ঞাপন

নিহত মো. রবিউল হোসেন (৫০) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের নেহাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে রবিউল হোসেন আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন