ফেনীতে তরমুজবাহী পিকআপ থেকে ৭৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনার কালিরতবক গ্রামের আব্দুল করিমের ছেলে মো. তাজেম খান ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্যামিরখিল গ্রামের মহাইমেনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম।
বিজ্ঞাপন
র্যাব-৭ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মো. সাদিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মহিপাল এলাকায় তরমুজবাহী পিকআপে তল্লাশি চালান র্যাব সদস্যরা। এ সময় তরমুজের নিচে লুকিয়ে রাখা ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মূল্য ১১ লাখ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

