লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৭ জুলাই) রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দুই সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটির অনুমোদন দেন। একইসঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেয়া হয়।

কমিটি প্রকাশের পর থেকে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন