সীতাকুণ্ডে ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

সীতাকুণ্ডে ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকায় পোর্ট কানেক্টিং রোড ডিসি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি, মাছ শিকার উৎসব ও ফ্লাওয়ার গার্ডেন উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ১১টায় ডিসি পার্কে এই অনুষ্ঠান হয়। এই সময় ফরিদা খানম বলেন, প্রতিবছর ডিসি পার্কে ফুল উৎসব অনুষ্ঠিত হয়। তবে সারা বছর উৎসব ধরে রাখার জন্য বিভিন্ন ছোট ছোট বিভিন্ন প্রোগ্রামের আয়োজন থাকবে। তারই অংশ হিসেবে আগামী ১২ জুলাই মাছ শিকারের উৎসব আয়োজন করেছি। বৃক্ষরোপণ কর্মসূচি ও স্থায়ী গার্ডেন এবং দর্শনার্থীদের জন্য গোল ঘর করা হয়েছে। পাশাপাশি আরো বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছি। আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক। সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের ভিড় থাকে এজন্য আমরা ছোট ছোট প্রোগ্রামের আয়োজন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মো. জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয় এবং ডিসি পার্কে দায়িত্বরত নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন