লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের ক্যাপসিকাম রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং মাওলানা আবু সালেহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. রাজু হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান মো. ইউসুফ, জেলা মজলিসে সূরা সদস্য ওমর ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে নবনির্বাচিত রামগঞ্জ প্রেসক্লাব কমিটির সার্বিক সফলতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

