আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি নেতা হুমায়ুন-শাহীনের নেতৃত্বে মহাসড়কে চাঁদাবাজি, আটক ৯

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপি নেতা হুমায়ুন-শাহীনের নেতৃত্বে মহাসড়কে চাঁদাবাজি, আটক ৯
ছবি : আমার দেশ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে ১০০ টাকার খাজনা আদায়ের পরিবর্তে ৩ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান । তবে চাঁদাবাজদের মুলহোতা হুমায়ূন কবির এবং শাকিল হোসেন শাহীনকে আটক করতে পারেনি পুলিশ।

আটককৃতরা হলেন, বুড়িচং উপজেলার বারিকোটা গ্রামের সব্দর আলীর ছেলে আব্দুর রব (৪৭), কেদারপুর দক্ষিণপাড়া আব্দুল জলিলের ছেলে আবুল বাশার (৪৮), শিকারপুর গ্রামের ছবির আহমেদের ছেলে জাকারিয়া ইসলাম (২৮), পরিহলপাড়া মফিজুল ইসলামের ছেলে আনোয়ার (৪২), পরিহলপাড়া আব্দুল জলিলের ছেলে বিল্লাল হোসেন (৪৫), পরিহলপাড়ার আব্দুল মান্নানের ছেলে নেসার উদ্দিন (৩৭), হালগাঁও গ্রামের আলী নেওয়াজের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৭), কুমিল্লা কোতোয়ালির উজিরপুর গামের মিজানুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২১), সৈয়দপুর এলাকার আয়াত আলীর ছেলে মো. জুয়েল (৩৬) ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি হুমায়ূন কবির এবং মোকাম ইউনিয়ন বিএনপির সদস্য শাকিল হোসেন শাহীন খাজনার নামে চাঁদাবাজি করছে মহাসড়কে। বাজার ইজারা নিলেও তারা চাঁদাবাজি করছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার বাজারে।

বাজারের ব্যবসায়ীদের অভিযোগ ১০০ টাকার খাজনার জায়গায় ইজারাদার কয়েক গুণ খাজনা আদায় করে । আমরা মুখ খুলে কিছু বলতে পারি না ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে চাঁদাবাজি করছে কয়েকজন যুবক । গোপন সূত্রে খবর পাওয়ার পর কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।

নিমসার বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ইজারার নামে ইজারাদার হুমায়ূন কবির খাজনার নাম করে অতিরিক্ত চাঁদাবাজি করছেন । কোনো নিয়মকানুন মানছেন না তারা । ১০০ টাকার জায়গায় দুই থেকে তিন হাজার টাকা খাজনার নামে চাঁদা নিচ্ছেন।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন আমার দেশকে বলেন, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ছিল নিমসার বাজারে । গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে ।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান আমার দেশকে জানান, অভিযোগ ছিল গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে খাজনার নামে অতিরিক্ত চাঁদা আদায় করছে চাঁদাবাজরা । ১০০ টাকা খাজনার পরিবর্তে দুই থেকে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে । বুধবার রাতে অভিযান চালিয়ে আমরা নয়জনকে গ্রেপ্তার করেছি । মামলা প্রক্রিয়াধীন আছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...