আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদগঞ্জে দাড়িপাল্লা সমর্থনে জামায়াতে ইসলামীর বিশাল শোডাউন

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জে দাড়িপাল্লা সমর্থনে জামায়াতে ইসলামীর বিশাল শোডাউন
ছবি: আমার দেশ।

‎জামায়াতে ইসলামী ও ১১ দলের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর দাড়িপাল্লার সমর্থনে জামায়াতে ইসলামী বাংলাদেশের ফরিদগঞ্জ শাখা বিশাল শোডাউন বের করে।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য এবং দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নেতৃত্বে শোডাউনটি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

‎মিছিল শেষে, ফরিদগঞ্জ পৌর বাজার মোড়ে এক পথ সভায় মিলিত হয়। এই সময় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হারুন অর রশীদ, উপজেলা আমির মাওলানা ইউনুছ হেলালী, উপজেলা সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন।

এর আগে নির্বাচনি সর্বশেষ জনসভা করে উপজেলার রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন