আমার দেশ সম্পাদকের মায়ের সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল

আমার দেশ সম্পাদকের মায়ের সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর মায়ের সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউন্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও প্রকৌশলী ও রাজনৈতিক নেতারা।

বিজ্ঞাপন

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক ছালেহ নোমান, বিএনপি নেতা রোটারিয়ান জসিম উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, এ্যাব এর সিনিয়র সদস্য প্রকৌশলী কামরুজ্জামানসহ, স্টাফ রিপোর্টার, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমার দেশ এ দেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রথম গণমাধ্যম। ২০১৩ সালেই ‘শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি’ শিরোনামের নিউজের মাধ্যমে জাতিকে ফ্যাসিবাদী হাসিনার শাসনের অগ্রিম খবর জানিয়েছিলো আমার দেশ। আর এজন্য সবচেয়ে বেশি রোষানল ও জুলুমের শিকারও হয়েছেন সম্পাদক মাহমুদুর রহমান ও তার পরিবার।

আমার দেশ সম্পাদকের সঙ্গে তার মা’ও ফ্যাসিবাদী শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মিথ্যা মামলা। পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজপথে সংগ্রাম করেছেন মাহমুদা বেগম।

মোনাজাত পরিচালনা করেন ইনকিলাবের সাংবাদিক সুলাইমান মেহেদী হাসান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন